Breaking News
Loading...
Saturday, March 01, 2014

সহিংস যৌনদৃশ্যে অভিনয় করে কালশিরে পড়ল ইভার দেহে

9:45 AM
সম্প্রতি একটি সিনেমায় সহিংসতাপূর্ণ একটি যৌনদৃশ্যে অভিনয় করলেন সাবেক ‘বন্ড গার্ল’ ইভা গ্রিন। এতে এ অভিনেত্রীর দেহে কালো ও নীল রঙের দাগ পড়ে যায়। এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।

সম্প্রতি ‘৩০০ : রাইজ অফ অ্যান এম্পায়ার’-এ যৌনদৃশ্যে অভিনয় করে এ পরিস্থিতির শিকার হন ইভা। এতে তার সহশিল্পী সুলিভান স্ট্যাপলিটনের সঙ্গে যৌনদৃশ্যে অভিনয় করতে হয়। অভিনয়ের পর তিনি দেখেন তার দেহে কালশিরে পড়ে গেছে।

সহিংস যৌনদৃশ্যে অভিনয় করে কালশিরে পড়ল ইভার দেহে

শর্টলিস্ট ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে ইভা জানান, তিনি এখনো অভিনয় করা সেই দৃশ্যটি পর্দায় দেখেননি। তবে তিনি শুনেছেন, দৃশ্যটি ছিল নিষ্ঠুর ও যৌনতাপূর্ণ।

News Source: http://www.kalerkantho.com/online/entertainment/2014/03/01/57353
 
Toggle Footer