Breaking News
Loading...
Saturday, March 01, 2014

সিনেমার প্রচারণায় গিয়ে লাঞ্ছিত হলেন সানি লিওন

9:39 AM
সম্প্রতি ‘রাগিনি এমএমএস টু’ সিনেমায় অভিনয় করলেন সানি লিওন। এবার সে সিনেমাটির প্রমোশনে মুম্বাইতে গিয়ে অটোরিক্সায় চড়ে অংশ নেন সানি। কিন্তু বিপত্তি বাধে সানি লিওনকে নিয়ে অবাঞ্চিত ভিড় বেড়ে যাওয়ায়। এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।

অটোরিক্সা ড্রাইভারদের মাঝে চলা এ সিনেমার প্রচারণার সময়ই এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় বহু মানুষ ভিড় করে অটোরিক্সায় চড়া শুরু করলে লাঞ্ছনার শিকার হন সানি লিওন।

এ প্রসঙ্গে সানি বলেন, ‘আমরা রিক্সা প্রমোশনের কাজ করছিলাম। এ সময় হঠাৎ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে আমি যে অটোরিক্সাটিতে বসে ছিলাম সেখান থেকে পুলিশের হস্তক্ষেপে মানুষজন সরিয়ে দিতে হয়। তারা দ্রুত এ কাজ করতে সক্ষম হন। 


সিনেমার প্রচারণায় গিয়ে লাঞ্ছিত হলেন সানি লিওন

ঈশ্বরকে ধন্যবাদ যে, পুলিশ দ্রুত চলে এসে আমাদের উদ্ধার করায় বড় কিছু হয়নি।’ সিনেমাটির প্রমোশনে প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। লোকজনের এ ব্যাপক সাড়া দেখে অভিভূত হয়েছেন সানি। সানি আরো বলেন, ‘এ ঘটনা ঘটার আগ পর্যন্ত রিক্সায় চড়াটা ছিল খুবই মজার।

News Source: http://www.kalerkantho.com/online/entertainment/2014/03/01/57366
 
Toggle Footer