Breaking News
Loading...
Friday, February 28, 2014

মাশরাফির এশিয়া কাপ শেষ

10:33 AM
শুরু থেকেই নেই তামিম ইকবাল। নিষেধাজ্ঞার কারণে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারছেন না সাকিব আল হাসান। কাঁধের চোটের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়েও। এখানেই শেষ হয়নি। এবার সেই তালিকায় যুক্ত হলো মাশরাফির নাম।

আহত হয়ে এখন দল থেকে ছিটকে পড়েছেন মাশরাফি বিন মুর্তজাও। এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে তাঁকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।

মাশরাফির এশিয়া কাপ শেষ

সাইড স্ট্রেইনের কারণে শুরু হতে না হতেই শেষ হয়ে গেল মাশরাফির এশিয়া কাপ। এমনিতেই ভারতের কাছে ছয় উইকেটে হেরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দেশের মাটিতে সামনে পাড়ি  দেওয়ার কাজটা আরও কঠিনই হয়ে গেল স্বাগতিকদের জন্য।

কাঁধের চোটের কারণে কিছুটা অনিশ্চয়তার মধ্যে আছেন মুশফিকও। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর চোট খুব বেশি গুরুতর না বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু পুরোপুরি আশঙ্কামুক্তও হতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আগামীকাল সকালে জানা যাবে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কি না।

News Source: http://www.prothom-alo.com/sports/article/157840
 
Toggle Footer